ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চেকপোস্টে বিজিবির তল্লাশি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 175

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চেকপোস্টে বিজিবির তল্লাশি, মোতায়েন ১৫ প্লাটুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এই তৎপরতা জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ২৫ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলার মাল্টিপারপাস শেডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন উপলক্ষে জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোল উপজেলায় ২ প্লাটুন এবং গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন মোতায়েন থাকবে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় ৪ প্লাটুন মোতায়েন করা হবে। ফলে জেলায় সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। বক্তব্যে আরও জানানো হয়, সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চেকপোস্টে বিজিবির তল্লাশি

আপডেট সময় : ০১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬