ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আরাধনার মধ্য দিয়ে ১৪৩ তম ঐতিহ্যবাহী গণেশ জননী পূজা উৎসব

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 170

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়ায় আরাধনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গণেশ জননী পূজা। প্রতি বছরের মতো এবারও পাঁচ দিনব্যাপী এই পূজা উদযাপন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৮২ খ্রিস্টাব্দ থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা নিয়মিতভাবে পালন করে আসছেন। দীর্ঘ এই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ১৪৩ তম শ্রী শ্রী গণেশ জননী পূজা।
সারা বাংলাদেশের মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার লাহারপুরেই এই ব্যতিক্রমধর্মী গণেশ জননী পূজার আয়োজন হয়ে থাকে, যা এলাকাবাসীর জন্য এক গর্বের বিষয়। দুর্গাপূজার মতোই এই পূজাকে কেন্দ্র করে লাহারপুরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

সরস্বতী পূজার পরদিন শনিবার রাত থেকে গণেশ জননীর আরাধনা শুরু হয়। পাঁচ দিনব্যাপী পূজার পাশাপাশি বসেছে মেলা, যেখানে দূর-দূরান্ত থেকে আগত পূণ্যার্থীরা অংশগ্রহণ করছেন। রোববার সপ্তমী, সোমবার অষ্টমী, মঙ্গলবার নবমী এবং বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আরতি ও পূজা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল সোমবার অষ্টমীর দিনে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা অঞ্জলি প্রদান করেন, মানত করেন এবং ভোগ নিবেদনের আয়োজন করা হয়।

লাহারপুর গণেশ জননী মন্দির কমিটির সভাপতি শ্রী পরাশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দাস (অজয়) জানান, “বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এই গণেশ জননী পূজা অনুষ্ঠিত হয় না। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়াতেই শত বছরের এই ঐতিহ্য আজও অটুট রয়েছে।”

এই পূজাকে কেন্দ্র করে লাহারপুর এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আবহ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরাধনার মধ্য দিয়ে ১৪৩ তম ঐতিহ্যবাহী গণেশ জননী পূজা উৎসব

আপডেট সময় : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬