ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 199

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুল রহমানের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নেতৃবৃন্দ বলেন, আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে সরকার গঠন করতে চায়।

এ সময় তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা বিভাগ, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী, এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬