ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ইন্স্ট্রাগ্রামে ক্লোজ ফ্রেন্ডস কি ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন অনেকেই। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।
মূলত ইনস্টাগ্রামের এই ফিচারের মাধ্যমে কেউ চাইলে অন্য কারো ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়নি।
এবার জানা যাক ‘ক্লোজ ফ্রেন্ডস’ কী?
 
সর্বপ্রথম ইনস্টাগ্রামে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি চালু হয় ২০১৮ সালে।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি, রিলস বা নির্দিষ্ট পোস্ট বাছাই করা কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত পরিসরে কনটেন্ট ভাগাভাগির ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয় একটি ফিচার।
তবে এত দিন ধরে কোনো ব্যবহারকারী যদি অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত থাকতেন, সেখান থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। তাহলে ইনস্টাগ্রামের এই ফিচারের কথা হঠাৎ কিভাবে সামনে এলো?
অপ্রকাশিত ফিচার শনাক্ত করার জন্য পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই সম্ভাব্য পরিবর্তনের তথ্য প্রকাশ করেন।
অ্যাপের অভ্যন্তরীণ কোড বিশ্লেষণের মাধ্যমে তিনি নিয়মিত নতুন ফিচার সম্পর্কে ধারণা দিয়ে থাকেন।
তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কোনো ব্যবহারকারী যদি কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে থেকে সরে যান, তাহলে তিনি আর ওই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের জন্য নির্ধারিত স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে এসব কনটেন্ট দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে আবার নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।
এদিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের পাশাপাশি ইনস্টাগ্রামে আরো কিছু নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ-এই তিনটি প্ল্যাটফর্মের জন্যই নতুন সাবস্ক্রিপশনভিত্তিক ফিচার পরীক্ষার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে ব্যবহারকারীরা কিছু অতিরিক্ত ও বিশেষ সুবিধা পেতে পারেন।
তবে সাবস্ক্রিপশনের আওতায় ঠিক কোন কোন ফিচার থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেটা। যদিও আলেসান্দ্রো পালুজ্জির দেওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে অসংখ্য অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, একে ফলো ব্যাক করেনি তা দেখার সুবিধা, এমনকি স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে তা জানানো হবে না- এমন নিয়ন্ত্রণ সুবিধা।
মেটার ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোর মূল অভিজ্ঞতা সবার জন্য বিনা মূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক মডেল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। ব্যবহারকারীদের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হয়, তা যাচাই করতেই বিভিন্ন ধরনের প্যাকেজ পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইন্স্ট্রাগ্রামে ক্লোজ ফ্রেন্ডস কি ?

আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬