ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ইরানে অন্তত চার সংস্কারপন্থি রাজনীতিককে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 199
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে অন্তত চার সংস্কারপন্থি রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। রাষ্ট্র-ঘনিষ্ঠ ফার্স নিউজ জানিয়েছে, রিফর্মিস্ট ফ্রন্টের প্রধান আজার মানসুরিকে তার বাসা থেকে আটক করা হয়। এ ছাড়া সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিনজাদেহ ও রাজনীতিক ইব্রাহিম আসগারজাদেহকেও গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিচার বিভাগ সংশ্লিষ্ট এক গণমাধ্যম বলেছে, তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এই অভিযোগের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে দেশ-বিদেশে চাপ বাড়ছে। মানবাধিকার সংস্থা বলছে, গত ডিসেম্বরের অর্থনৈতিক বিক্ষোভে প্রায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে সরকার বলছে, নিহতের সংখ্যা ৩ হাজারের কিছু বেশি এবং এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে কোনো সমঝোতা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দিয়েছে ওয়াশিংটন। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে অন্তত চার সংস্কারপন্থি রাজনীতিককে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬