ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৫১ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার দৃষ্টি শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একে বলছে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’—কারণ মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ তরুণ প্রজন্ম, যাদের সিদ্ধান্তই বদলে দিতে পারে চূড়ান্ত ফলাফল।

২০০৯ সালের পর কয়েকটি নির্বাচন হলেও বিরোধী দলগুলোর বয়কট বা সীমিত অংশগ্রহণের কারণে সেগুলোকে প্রতিযোগিতামূলক বলা যায়নি এমনটাই উল্লেখ করেছে সংস্থাটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারের পতনের প্রেক্ষাপটে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এবার ভোট হতে যাচ্ছে ভিন্ন বাস্তবতায়। অনেকের মতে, ২০০৯ সালের পর এই প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখবে দেশ।

রয়টার্সের বিশ্লেষণে বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হলেও, জামায়াতে ইসলামী শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতিকে গতি দেওয়া এবং ভবিষ্যতে চীন-ভারতের সঙ্গে সম্পর্কের দিক নির্ধারণ সবকিছুতেই এই নির্বাচনের ফল বড় ভূমিকা রাখবে।

এবারের ভোট শুধু ক্ষমতার পালাবদল নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ কেমন হবে, তারও একটি সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন

আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬