ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 226
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৬।

১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। “বাংলার পিঠা বাংলা গান, উৎসবের রঙে রঙিন হোক সবার প্রাণ” — এই স্লোগানকে সামনে রেখে বসন্তের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা দিয়ে সাজানো হয় ১২ স্টল।

বিভিন্ন নামে স্টলগুলো নামকরণ করা হয়েছে-বসন্ত বিলাস,বঙালিয়ানা,পিঠা পার্বণ,পিঠা পল্লী, ঐতিহ্যের পিঠা,রসনা বিলাস, পিঠার আসর,তিতাস নদীর পাড়ে,জুনিয়র পিঠা হাউস,পিঠা ঘর,সপ্তবর্ণা ও পিঠার হাড়ি আমার বাড়ি। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, গোলাপ পিঠা,কদম পিঠা,জামাই পিঠা,টিরামিসু পিঠা,কফির পুডিং,নবাবি কাপ সেমাই,চিরুনি পিঠা,কুল চিকেন পিঠা এ পাকান পিঠাসহ বিভিন্ন রকমের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ।

এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান। উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

পিঠা উৎসব যেন একদিনের জন্য ফিরিয়ে এনেছিল গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতির আবহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬