ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

গুঞ্জন ছিল তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন শামা ওবায়েদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 230
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজই তার শপথ গ্রহণের কথা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন তিনি।

শামা ওবায়েদ বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা।

স্থানীয় ভোটার ও দলীয় কর্মীদের মতে, দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এবং নিজ নির্বাচনি এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার প্রতিদান হিসেবে তিনি এই বিশাল জয় পেয়েছেন।

নির্বাচনে জয়ের পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

তার এই নিয়োগের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুঞ্জন ছিল তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন শামা ওবায়েদ

আপডেট সময় : ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬