ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দুই টাকায় ইফতার বিক্রি করেছে একদল শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীতে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে একদল শিক্ষার্থী। দুই টাকার বিনিময়ে নিম্নশ্রেণির মানুষদের দেওয়া হয়েছে চিকেন বিরানি ও এক গ্লাস শরবত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে দুই টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের লোকজন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ৪০ জনের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, রমজান মাস জুড়ে এই ইফতারি বিতরণ করা হবে। যাদের কাছে টাকা থাকবে না, তাদেরকেও বিনামূল্যে এই ইফতার দেওয়া হবে।

দুই টাকার ইফতার নিতে আসা রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ। আমি রিকশা চালিয়ে সংসার চালাই। যাওয়ার পথে ভিড় দেখে আসলাম। দেখলাম তারা দুই টাকায় ইফতার দিচ্ছে। আমিও দুই টাকা দিয়ে ইফতার নিলাম। আমাকে তারা এক গ্লাস সরবত ও এক প্যাকেট বিরিয়ানি দিছে। আমি ওদের জন্য দোয়া করি।

সিদ্দিক শেখ নামের একজন বলেন, আমিও দুই টাকা দিয়ে তাদের থেকে ইফতার নিয়েছি। আমি দেখলাম, একজনের কাছে টাকা ছিল না, তাকেও তারা টাকা ছাড়াই ইফতারি দিয়েছে। সমাজের যারা বিত্তবান ব্যক্তি রয়েছে, তারা ওদের মতো এগিয়ে আসলে নিম্ন শ্রেণির মানুষের উপকার হয়। ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনটির উদ্যোক্তা শিক্ষার্থী মাহিন শিকদার বলেন, আমরা গত বছরে ৫ টাকায় ইফতার বিতরণ করেছিলাম। আমরা এ বছর দুই টাকায় ইফতার বিতরণ করছি। রমজান মাসজুড়ে আমাদের সাধ্যমতো বিতরণ করব। যাদের কাছে টাকা নেই, তাদেরকেও আমরা দেবো।

এসময় সংগঠনটির সদস্য মনিরুল হক সাগর, রাব্বি শেখ, তামিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই টাকায় ইফতার বিক্রি করেছে একদল শিক্ষার্থী

আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬