ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

খেলনাকেই মা হিসেবে আঁকড়ে ধরেছে ম্যাকাক শাবক ‘পাঞ্চ’, আবেগে নেটদুনিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 113
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মের পর থেকেই ছোট্ট শাবকটির পাশে নেই মা। তাই ছয় মাস বয়সি ম্যাকাক শাবক ‘পাঞ্চ’ খেলনাকেই মা হিসেবে আঁকড়ে ধরেছে। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানা-র এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আবেগে ভাসিয়েছে নেটিজেনদের। ২০২৫ সালে জুলাই মাসে পাঞ্চের জন্ম হয়। কিন্তু জন্মের পরেই তার মা তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই চিড়িয়াখানার কর্মীরা পাঞ্চকে বড় করে তুলছেন।

‘পাঞ্চ’ নামের বানরছানাটি জন্মের কয়েক দিনের মধ্যেই মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণত এ প্রজাতির বানর জন্মের পর দীর্ঘ সময় মায়ের সান্নিধ্যে থাকতে চায়।  পাঞ্চের মানসিক চাপ কমাতে চিড়িয়াখানার কর্মীরা তাকে কম্বল ও বিভিন্ন খেলনা দেয়। এর মধ্যে একটি নরম খেলনা ওরাংওটান তার সবচেয়ে প্রিয় হয়ে ওঠে, যা সে প্রায় সবসময় কোলে নিয়ে রাখে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে ধাপে ধাপে পাঞ্চকে অন্য বানরের দলে পরিচিত করানো হচ্ছে। নতুন পরিবেশে সে খেলনাটির মধ্যেই নিরাপত্তা খুঁজে পায়। শুরুতে অন্য বানরদের সঙ্গে মিশতে তার কিছুটা অসুবিধা হলেও সময়ের সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়ছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কখনও সে খেলনাটি জড়িয়ে ঘুমাচ্ছে, আবার কখনও অন্য বানরের কাছে গেলে সেটিকে ঢালের মতো ব্যবহার করছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বানরছানাটির প্রতি সহানুভূতি ও মমত্ববোধ প্রকাশ করছেন। বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি প্রাণীদের আবেগ ও সামাজিক আচরণের জটিল দিকগুলো নতুন করে সামনে এনেছে।

মানবিক এই দৃশ্য আমাদের মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা, যত্ন ও সহানুভূতি প্রাণীদের জীবনেও বেশ গুরুত্বপূর্ণ। মা-হারা পাঞ্চের মতো শাবকও সান্ত্বনা ও নিরাপত্তা খুঁজে পেতে পারে, যদি পাশে থাকে সহমর্মিতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খেলনাকেই মা হিসেবে আঁকড়ে ধরেছে ম্যাকাক শাবক ‘পাঞ্চ’, আবেগে নেটদুনিয়া

আপডেট সময় : ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬