ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কিম জং উন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 60
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কিম ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি ‘শত্রুতামূলক’ নীতি পরিত্যাগ করতে হবে।

ওয়াশিংটন যদি ‘সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না ওঠার কোনো কারণ নেই। বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) বৈঠক শেষে কিম এসব কথা বলেছেন।

এ ছাড়া বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের প্রতিবেদনে বলেছে, কিম তার পারমাণবিক অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন।

কিম এদিন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কিম জং উন

আপডেট সময় : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬