ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 214
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে হামলার জেরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এর পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন।

শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, পাকিস্তান পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে তিনি লেখেন, “এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক পোস্টে জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ‘ব্যাপক ও চূড়ান্ত’।

পাকিস্তানের দাবি, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্তে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)-এর অভিযানে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অভিযানে অন্তত ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংসের দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের

আপডেট সময় : ০৭:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬