ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বাজারে এল টেকনো ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 129
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমৃদ্ধ ‘ক্যামন ৫০’, ‘ক্যামন ৫০ আল্ট্রা ফাইভ-জি’ এবং ‘পোভা কার্ভ ২ ফাইভ-জি’ মডেলের সেটগুলো প্রদর্শন করা হয়। উন্নত ফটোগ্রাফি, শক্তিশালী ব্যাটারি এবং এআই ফিচারের সমন্বয়ে তৈরি এই ফোনগুলো দেশের স্মার্টফোন বাজারে নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে বাজারে আনা হয়েছে ‘ক্যামন ৫০’। এতে রয়েছে সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি জুম করার সময়ও চলন্ত বস্তুর নিখুঁত ছবি তুলতে সক্ষম। ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ আল্টিমেট প্রসেসর। ফোনটির ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয়। এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

সিরিজের ফ্ল্যাগশিপ মডেল ‘ক্যামন ৫০ আল্ট্রা ফাইভ-জি’-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী সনি মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল থ্রি-এক্স অপটিক্যাল টেলিফটো লেন্স এবং এআই ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসরচালিত এই ফোনেও রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আইপি ৬৮/৬৯/৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সম্পন্ন এই ফোনটি দ্রুতই বাজারে পাওয়া যাবে। এই সিরিজের ফোনগুলোতে তিন বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি প্যাচসহ বার্ষিক ৫০ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা থাকবে।

অন্যদিকে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য টেকনো নিয়ে এসেছে ‘পোভা কার্ভ ২ ফাইভ-জি’। মাত্র ৭.৪২ মিলিমিটার স্লিম বডি হওয়া সত্ত্বেও এতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা এক চার্জে টানা তিন দিন চালানো যাবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি প্রসেসর ও ট্রিপল-চিপসেট প্রযুক্তির এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। ৪৫ ওয়াট সুপার চার্জিং সুবিধার এই ফোনটি ১.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন। দেশের বাজারে পোভা কার্ভ ২ ফাইভ-জি পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

টেকনো জানায়, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের গ্রাহকদের কাছে প্রিমিয়াম ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মার্ট এআই প্রযুক্তির ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। নতুন এই ডিভাইসগুলো এখন দেশব্যাপী টেকনোর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাজারে এল টেকনো ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

আপডেট সময় : ০৫:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬