ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে (বিএফআইইউ)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 32
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি অভিযোগের ভিত্তিতে দেশের তফসিলি ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে তার ব্যক্তিগত হিসাবসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছি।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে সোমবার বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ও সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে সংস্থাটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দায়েরের তথ্য সামনে আসে। অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ায় একটি পক্ষ মব তৈরি করে দুদকে অভিযোগ করেছে।”

তিনি আরও বলেন, “দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এনসিপির উত্থান এবং বিভিন্ন ইস্যুতে দলটির সক্রিয় অবস্থানের প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্যাংক হিসাব তলবের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকেও শিগগির আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে (বিএফআইইউ)

আপডেট সময় : ০৮:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬