ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 263
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।

বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি। দুইটা বসতঘর, রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন জায়গা নাই।

তিনি দাবি করেন, সবকিছু মিলে ২০ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহযোগিতার জন্য প্রার্থনা করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬