ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

স্ত্রীর স্বীকৃতির দাবিতে লালমোহনে সাভারের তরুণীর অনশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 84
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো মামুন হাজী লালমোহন

ভোলার লালমোহনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন সাভার থেকে আসা পারভীন নামের এক নারী। অভিযুক্ত স্বামীর নাম সবুজ, তিনি লালমোহন উপজেলার বাসিন্দা এবং সালাউদ্দিনের ছেলে। ভুক্তভোগী নারীর অভিযোগ, সবুজ তাকে বিয়ের নামে বারবার ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

​ভুক্তভোগী পারভীন জানান, ২০২৪ সালে সবুজের সাথে তার প্রথম বিয়ে হয়। বিয়ের সময় সবুজ দাবি করেছিলেন তার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা গেছেন। বিয়ের ১১ মাস পর সবুজ তাকে ডিভোর্স দেন। পরবর্তীতে আইনি ব্যবস্থার দিকে পা বাড়ালে সবুজ সংসার করার প্রতিশ্রুতি দিয়ে তাকে মামলা থেকে বিরত রাখেন।

​https://youtu.be/prRMlL8N0yc

​পারভীনের দাবি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি সবুজ পুনরায় সাভারে তার বাড়িতে যান এবং শরিয়ত ও আইনি পন্থায় (কোর্ট ম্যারেজ) দ্বিতীয়বার তাকে বিয়ে করেন। বিয়ের পর তিন দিন একসাথে থাকার পর সবুজ কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে লালমোহনে চলে আসেন এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

​বিভিন্ন সময়ে কিস্তিতে সবুজ তার কাছ থেকে প্রায় ২ লাখ ৬৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
​এমনকি ডিভোর্স দেওয়ার পরবর্তী ৪ মাসেও তিনি সবুজকে ৪৩ হাজার টাকা দিয়েছেন।
​সবুজ তাকে বাজারে জনসম্মুখে মারধর করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
​”আমি সরল বিশ্বাসে ওকে টাকা দিয়েছি, বারবার বিয়ে করে ও আমাকে ধোঁকা দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং স্ত্রীর মর্যাদা নিয়ে ঘরে তুলতে চাই।” — ভুক্তভোগী নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রীর স্বীকৃতির দাবিতে লালমোহনে সাভারের তরুণীর অনশন

আপডেট সময় : ০৫:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬