ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পাহাড়ে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 173

আসিফ নজরুল, ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যাল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা স্থায়ী নাকি অস্থায়ী হবে-এ প্রশ্ন উঠতেই পারে। তবে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠে যাবে-এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি, তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, পাহাড়ে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার আমরা করে যাচ্ছি। ঐকমত্য পরিষদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তার সঙ্গে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না। কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং আমরা করে যাচ্ছি।

আসিফ নজরুল বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫