ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

লন্ডনে বিমান নারী ক্রুরা বেশি ঝুঁকিতে আছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 353
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে দায়িত্ব পালনকালে শরণার্থীদের হামলার শিকার হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটের ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার হেস্টন হাইড হোটেলের কক্ষ থেকে বেরিয়ে সামনে বসেছিলেন তৈফুর। এ সময় পেছন থেকে একজন নেশাগ্রস্ত শরণার্থী মোটা লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তার পেটে কিল-ঘুষি ও লাথি মারেন। হোটেলের নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পান তিনি।

খবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারী শরণার্থীকে আটক করে এবং মামলা করে। এরপর মারাত্মক আহত তৈফুর ই-মেইলের মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে ঘটনার বিস্তারিত অবহিত করেন। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানের কেবিন ক্রুদের অভিযোগ, লন্ডনের হেস্টন হাইড হোটেল নিয়ে তাদের দীর্ঘদিনের অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। বর্তমানে হোটেলটির প্রায় ৯০ শতাংশ কক্ষ শরণার্থীরা দখল করে আছে। সেখানে গাঁজা সেবন, তাস খেলা, মদ্যপান, গভীর রাতে হট্টগোল, নিম্নমানের হাউসকিপিং ও কক্ষের ভেতর তেলাপোকার উপদ্রব— সব মিলিয়ে পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনিরাপদ হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একাধিক জ্যেষ্ঠ কেবিন ক্রু বলেন, লন্ডনে আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি। বিশেষ করে নারী ক্রুরা বেশি ঝুঁকিতে আছেন। যদি দ্রুত হোটেল পরিবর্তন না হয়, তবে বড় ধরনের দুর্ঘটনা-এমনকি ধর্ষণের মতো ভয়ংকর ঘটনাও ঘটতে পারে।

প্রচলিত নিয়ম অনুযায়ী- জেদ্দা, রিয়াদ, মদিনা, মাসকাট, আবুধাবি, দোহা, রোম, ইস্তাম্বুল বা টরন্টো-এসব গন্তব্যে বিমানের সব ক্রু একই হোটেলে অবস্থান করেন। কিন্তু লন্ডনে কী কারণে ক্রুরা নিম্নমানের হেস্টন হাইড হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ক্রুদের অভিযোগ, কয়েকজন স্থানীয় এজেন্টের ব্যক্তিগত স্বার্থের কারণে বিমান এই হোটেল পরিবর্তন করছে না। অথচ করোনা মহামারির পর থেকে হোটেলের সুইমিং পুল, স্ট্রিম, জিমনেশিয়াম ও রেস্টুরেন্ট প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে।

বিমানের ফ্লাইট সার্ভিসে কর্মরত একাধিক ক্রু জানান, দ্রুত হোটেল পরিবর্তন না করলে বড় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাদের অভিযোগ, এ বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন থাকলে ক্রুদের জীবন নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, গতকাল আকস্মিকভাবে এ ঘটনা ঘটেছে। পরে বিমানের লন্ডন কান্ট্রি ম্যানেজার হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিস্তারিত ঘটনা ই-মেইল করতে বলে। এরই মধ্যে লন্ডন কান্ট্রি ম্যানেজার পুরো ঘটনা উল্লেখ করে হোটেল কর্তৃপক্ষের কাছে ই-মেইল করেছেন। তারা বিষয়টি অনুসন্ধান করছে। পাশাপাশি বিমানের ক্রুদের হেস্টন হাইড হোটেলের পরিবর্তে একই কোম্পানির অন‍্য একটি হোটেলে স্থানান্তরের কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লন্ডনে বিমান নারী ক্রুরা বেশি ঝুঁকিতে আছেন

আপডেট সময় : ০৬:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫