ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 175
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রচারে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আঙ্কারা সফরকালে তিনি শনিবার (১৪ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে তুরস্কের পাশাপাশি দেশটির ঘনিষ্ট বন্ধুদের সমর্থন চাইবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সফরে তুরস্ক যাবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও তুরস্কে যাচ্ছেন। আগামী ১৪ মার্চ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মন্ত্রী ও উপদেষ্টা আগামী শুক্রবার (১৩ মার্চ) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতার প্রচারের লক্ষ্যে অঞ্চলভিত্তিক কয়েকটি দেশকে নির্ধারণ করেছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কৌশলগতভাবে গুরত্বপূর্ণ তুরস্ককে বেছে নিয়েছে বাংলাদেশ। আর দেশটিও বাংলাদেশের প্রার্থিতার পক্ষে রয়েছে। ঢাকার চাওয়া, আঙ্কার প্রভাব রয়েছে এমন দেশগুলোর ভোট যেন বাংলাদেশের পক্ষে আসে। সেই লক্ষ্যে বাংলাদেশের আগ্রহে এই সফরটি হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, স্বাভাবিকভাবে দুই মন্ত্রীর বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুজ থাকবে। বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো, পযটন, রোহিঙ্গা সমস্যার মতো বিষয়গুলো আসতে পারে।

সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে। দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে স্বাভাবিকভাবে সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা, মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকবে আশা করি।

ঢাকার আরেকটি সূত্রের দাবি, ঢাকার চাওয়া-পাওয়া যাই হোক না কেন বাংলাদেশে সমরাস্ত্র বিক্রিতে জোর দিচ্ছে তুরস্ক। বাংলাদেশে অস্ত্র ও সামরিকখাতে সহায়তা বাড়াতে চায় দেশটি। অন্তর্বর্তী সরকারের সময়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত ঢাকা সফর করেছিলেন। সে সময় তিনি সমরাস্ত্র বিক্রির বিষয়টি সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরেছিলেন।

আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে। সম্প্রতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। এর ফলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাসের।

১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ, তখনকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।

বর্তমান সরকারের পররাষ্ট্রন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর খলিলুর রহমান সৌদি আরব দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন। তিনি জেদ্দায় ফিলিস্তিনবিষয়ক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে যোগ দেন। সবশেষ, লন্ডনে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন খলিলুর রহমান। উভয় বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬