ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

তেল নিতে লাগবে ডিসির সীল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 89
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে তেল সংগ্রহ করতে হবে। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, তেল নেওয়ার সময় চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও হালনাগাদ ট্যাক্স টোকেন থাকতে হবে। একই সঙ্গে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা যেকোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেলের ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে নতুন এ নিয়মের খবরে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অনেক চালকই এই ফুয়েল কার্ড ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এটিকে নতুন করে দুর্ভোগের কারণ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেল নিতে লাগবে ডিসির সীল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’

আপডেট সময় : ০৬:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬