ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

১৯৭১ সালে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 84
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে প্রথমে স্বাধীনতার ঘোষণা দেন। পরে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হতে পারত। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার তা তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা করা হয় এবং এটাই প্রকৃত ইতিহাস।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনাপর্ব রাজারবাগের ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পাশাপাশি পুলিশ সংস্কারে উন্নত দেশগুলোর সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে আইনের আওতায় আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ পাঠানো হবে।

তিনি আশা প্রকাশ করেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৯৭১ সালে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন

আপডেট সময় : ০৭:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬