ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মিয়ানমারে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন মিন অং হ্লাইং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 64
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব থেকেও সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত সামরিক পোশাক ছেড়ে বেসামরিক পরিচয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল।

সোমবার (৩০ মার্চ) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত নিম্নকক্ষের অধিবেশনে এমপি কিয়াও কিয়াও হটে বলেন, তিনি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিচ্ছেন।

মিয়ানমারে মোট তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পরে সংসদীয় ভোটে তাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। ফলে মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন মিন অং হ্লাইং। এরপর দীর্ঘ সময় কঠোর শাসন চালান তিনি। সম্প্রতি জান্তা-নিয়ন্ত্রিত নির্বাচনে ভোট নিয়ে সমালোচনা ও প্রতিবাদ কঠোরভাবে দমন করা হয়। জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত ওই নির্বাচনে সামরিকপন্থী দলগুলো বড় জয় পায়।

এদিকে নতুন সেনাপ্রধান হিসেবে সাবেক গোয়েন্দাপ্রধান য়ে উইন উ-কে নিয়োগ দিয়েছে জান্তা সরকার। রাজধানী নেইপিদোতে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মিন অং হ্লাইং এখন এমন এক পরিবর্তনের পথে হাঁটছেন, যেখানে তিনি সামরিক ক্ষমতা কিছুটা হস্তান্তর করলেও বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখতে চাইছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমারে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন মিন অং হ্লাইং

আপডেট সময় : ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬