ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে : ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 36
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রের পাশাপাশি পানি শোধনাগারও ধ্বংস করা হতে পারে।

খবরে বলা হয়েছে, এবার প্রথমবারের মতো ট্রাম্প পানি পরিশোধন কেন্দ্রকে হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। এতে দেশটির মানুষের পানির সরবরাহ বড় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।

বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যেতে পারে। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইন মেনেই সব পদক্ষেপ নেবে। তবে ট্রাম্পের এই বক্তব্যে নতুন করে উদ্বেগ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে : ট্রাম্প

আপডেট সময় : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬