ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি

দিল্লিতে সংসদে ঢুকে পড়লো গাড়ী, পালালো চালক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 24
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী দিল্লির বিধানসভা চত্বরে আজ সোমবার এক চাঞ্চল্যকর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একটি অজ্ঞাতপরিচয় গাড়ি নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক বিধানসভা চত্বরে প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এই ঘটনায় দিল্লির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বরধারী একটি সাদা রঙের গাড়ি বিধানসভার ২ নম্বর গেটের লোহার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি সরাসরি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তার অফিসের সামনে গিয়ে থামে। সেখানে চালক গাড়ি থেকে নেমে বারান্দায় একটি ফুলের তোড়া রেখে দ্রুত গাড়িতে চড়ে বসে এবং একই পথে পালিয়ে যায়।

বিধানসভার মতো একটি উচ্চ-নিরাপত্তা বলয়ে কীভাবে একটি গাড়ি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের মুখে মাস্ক পরা ছিল। ঘটনার পরপরই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিক তদন্তে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে কিছুদিন আগেই বাজেট অধিবেশন চলাকালীন দিল্লি বিধানসভায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, তাই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

দিল্লির স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) রবীন্দ্র যাদব নিজে এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি তদন্ত করছেন। এই ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনার পর পর দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লিতে সংসদে ঢুকে পড়লো গাড়ী, পালালো চালক।

আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬