ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ Logo কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নারী উদ্যোক্তা এবং প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিচ্ছে সরকার Logo বাংলার যয়যাত্রাএর হরমুজ প্রণালী পার হতে কেন বাধা দিল ইরান Logo রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 141
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শনিবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ ও আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন। এসময় হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।

এতে আরও বলা হয়, ড. খলিলুর রহমান জাতিসংঘে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া ড. খলিলুর রহমান পৃথক বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন।

তিনি সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সম্প্রতি সম্পন্ন শুল্ক আলোচনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরে ঘাটতি হ্রাসের সঙ্গে সঙ্গে শুল্ক আরও কমানোর অনুরোধ জানান। লিঞ্চ শুল্ক চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমাতে বিষয়টি পূর্ণ বিবেচনার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৪:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫