ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 47
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। তবে এই হামলা কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানা এক প্রতিবেদন জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল রিফাইনারি অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি নিশ্চিত করেছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শোধনাগারটি ‘শত্রু হামলায়’ লক্ষ্যবস্তু হয়েছিল, এতে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে ও এলাকাটি সুরক্ষিত করতে কাজ করছে।

শোধনাগারে হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী জড়িত ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, ‘না, (আমরা) জড়িত ছিলাম না’।

এদিকে তেল শোধনাগারে জবাবে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইরান।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবির মতে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সকাল ১১টা থেকে এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে। এগুলোর মধ্যে কয়েকটি ‘দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে’ লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি পরিশোধন কেন্দ্রগুলোর ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে ‘সক্রিয়ভাবে মোকাবেলা করছে’।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬