ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেপালের নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহ বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 155
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে সাহকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রেখেছিলেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।

চিঠিতে আরও বলা হয়, এই পদক্ষেপ দলের ভাবমূর্তি, নীতি ও সততার পরিপন্থি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দলের সংবিধানের বিধান অনুযায়ী চেয়ারম্যান এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

প্রধানমন্ত্রী আরএসপির সুপারিশ গ্রহণ করে শাহকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। একই সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র : কাঠমান্ডু পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেপালের নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহ বরখাস্ত

আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬