ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল”কে রায়গঞ্জবাসীর সম্মাননা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 114
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: সিমান্ত তালুকদার, 

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা দিয়েছে রায়গঞ্জ পৌর বিএনপি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মো: হাতেম আলী সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম মোহাব্বতের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: শামছুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: রাশেদুল হাসান (মিরন) সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ধানগড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এই সংবর্ধনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল”কে রায়গঞ্জবাসীর সম্মাননা

আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬