ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বীরগঞ্জে বাড়িঘর শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 136
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহার ছেলে আজাদের নেতৃত্বে দেড় হতে দুইশো ভাড়াটিয়া গুন্ডা দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টান পাড়ার শ্বশ্মান কালী মন্দির ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে কালি মুর্তিটি ব্যপক ভাঙচুর করে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

আদিবাসীদর মহৎ অন্তর জানান ঐ মৌজার আদিবাসীদের কবরস্থানের ১৫০ দাগের ৯৩ শতক জমির গাছ কেটে জমি দখলের চেষ্টাকালে আদিবাসীরা প্রবল বাধা দেয়, সন্ত্রাসী বাহিনী পিছু হঠতে বাধ্য হয়।

এ সময় গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ অরফে ভোন্দা (৩০) নামে এক যুবক বুকে এবং সাবানা মুরমু (২৫) পিঠে তীরবিদ্ধ হয়।

গাছ কাটার পূর্বে তারা আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আদিবাসী পল্লীর মঙ্গল ওরফে যাকব মুরমুর ছেলে পিউস মুরমু (৪৫)’র বাড়ীতে অনধিকার প্রবেশ করে, তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত এবং মহিলাদের লাঞ্ছিত করে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেস রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যপারে অভিযুক্ত রেজাউল ও আজাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায়নি তবে তাদের বাড়ির লোকজন জানায় বিবাদমান জমি নিয়ে সংঘর্ষে আদিবাসীদের হামলায় তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাস্তব চিত্র দেখে সন্ত্রাসীদের তান্ডবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বীরগঞ্জে বাড়িঘর শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৩:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬