অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে সরকার
- আপডেট সময় : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 47
তরুণদের প্রেমে উৎসাহ দিতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের একটি অঞ্চল। সেখানে অবিবাহিত তরুণ-তরুণীদের প্রেমের মাধ্যমে সঙ্গী খুঁজতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।
জাপানের কোটি ফ্রিকোয়াকার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ৩৯ বছর বয়সীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। তারা অনুমোদিত পরিচিতিভিত্তিক সঙ্গী খোঁজার মাধ্যমে অংশ নিলে সর্বোচ্চ ২০ হাজার ইয়েন পর্যন্ত অর্থ সহায়তা পেতে পারেন।
কর্তৃপক্ষের দাবি, এই অর্থ মূলত সঙ্গী খোঁজার সেবার বার্ষিক খরচের বড় অংশই বহন করবে। পরে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে যাচাই করা হবে, এই উদ্যোগ কতটা কার্যকর হয়েছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন জনপ্রিয় সঙ্গী খোঁজার একটি সেবার সঙ্গে কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য, তরুণদের নিরাপদ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া।

























































