সংবাদ শিরোনাম ::
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 73
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সম্মেলন অনুষ্ঠিত।
২৫ এপ্রিল’২৬ রোজ শনিবার সন্ধ্যা ৭ টায় কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য- দেওয়ান মোহাম্মদ তাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরারের সঞ্চালনায় ক্যাম্পাস সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাজন সিকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য, মুহাম্মাদ মাজিদুল হক
উক্ত সভায়, দেওয়ান মুহাম্মাদ তাজিম কে পূণরায় সভাপতি হিসেবে মনোনীত করে ও রেজাউল করিম আবরার কে সহ-সভাপতি, সৈয়দ নূর হুসাইন কে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।



























































