ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 61
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

মেহেদী হাসান : রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাস ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

এ সময় ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে জেমি বড়ুযা, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফােতমাতুজ্জোহরা ও রিফাহ তাসনিয়া নিখিতা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ভাঙিয়ে কয়েকজন ছাত্র ও বহিরাগত মিলে বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারনের দাবি জানিয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করেছে। তারা বিনা কারণে ভিসি কার্যালয়ে তালা দিয়ে বিশ্ববিদ্যালয় ভীতির পরিবেশ তৈরি করতে চায়।

গোষ্ঠিটি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছে। অথচ তারা কেউ এ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নন।

বক্তারা বলেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বর্তমানে দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম ও পাঠদানে অত্যন্ত সন্তুষ্ট। দীর্ঘদিন শিক্ষক না থাকায় এ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অভিভাবকহীন ছিল। বর্তমানে পর্যাপ্ত শিক্ষক থাকায় ডিপার্টমেন্টের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে।

দায়িত্বশীল ও যোগ্য শিক্ষককদের বিরুদ্ধে হীনা উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে ষড়যন্ত্র রুখে দেবে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে মহলটিকে সতর্ক করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬