ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা
- আপডেট সময় : ১২:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 90
ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়ায় মমতা ব্যানার্জি এখন আর মূখ্যমন্ত্রী নন।
পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের দ্বিতীয় ধারা অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই এই সিদ্ধান্ত আসে।
এ পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থান নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বা পরাজয় স্বীকার করেননি।
সোমবার ঘোষিত নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। দলটি ইতিমধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
দলীয় সূত্রের বরাতে বলা হচ্ছে, আগামী ৯ মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।










































