মুসলিমদের উপর নির্যাতন হলে কেউ ছাড় পাবেন : মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
- আপডেট সময় : ০৬:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 100
মুসলিমদের উপর নির্যাতন হলে কেউ ছাড় পাবেন : মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। হিন্দু-মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রাজ্যে শত শত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে যদি কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্যাতন করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১২ মে) এক বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, “অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।” তার মতে, নাগরিকদের অধিকার রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব।
ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্যজুড়ে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। এসব দোকান তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত এবং ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার কাছে অবস্থিত ছিল।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে মোট চার হাজার সাতশ পঁয়ষট্টি টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা বাস স্ট্যান্ডের পঞ্চাশ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না।
এর মধ্যে দুইশ ছিয়াত্তরটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, একশ ছিয়াশি টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং দুইশ পঞ্চান্নটি বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত দোকানগুলো বন্ধ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বিজয় আরও ঘোষণা দিয়েছেন, রাজ্যে বিনামূল্যে দুইশ ইউনিট বিদ্যুৎ প্রদান, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, মদের দোকান বন্ধের ফলে রাজ্যের রাজস্ব আয় কমে যেতে পারে, যা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রভাব ফেলতে পারে।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার এসব সিদ্ধান্ত তামিলনাড়ুর সামাজিক ও প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আর আর চ্যানেল ও এবিপি।












































