ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

কেরানীগঞ্জে অধিকতর যাচাই-বাছাই শেষে ফ্যামিলি কার্ড বিতরণ, বাদ গেলেন তুলনামূলক সচ্ছলরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 166
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ বিশেষ প্রতিনিধি: মোহাম্মদ সাদী

কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় অধিকতর যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা ও আর্থিক অবস্থা যাচাই করে এই কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান এবং তার সহযোগী কর্মকর্তারা।

সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্রদের তালিকা তৈরি করে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হলেও পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে তুলনামূলকভাবে সচ্ছল ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাঘইনগর এলাকায় রাখী বর্মণ, সাথী বর্মণসহ প্রায় ১৩ থেকে ১৫ জনকে তুলনামূলকভাবে সচ্ছল হওয়ায় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি আমাদের একটি পাইলট প্রকল্প। কোনো প্রকৃত উপকারভোগী বাদ পড়ে থাকলে তাঁকে তালিকাভুক্ত করা হবে। আবার কারও বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের মতে, সরকারের এই উদ্যোগ তেঘুরিয়া ইউনিয়নের প্রকৃত হতদরিদ্র মানুষের জন্য বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা জলিল মিয়া বলেন, যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন তারা সবাই এ সহায়তা পাওয়ার যোগ্য। সরকারি কর্মকর্তারা সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের কাছেই কার্ড পৌঁছে দিয়েছেন।

স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেরানীগঞ্জে অধিকতর যাচাই-বাছাই শেষে ফ্যামিলি কার্ড বিতরণ, বাদ গেলেন তুলনামূলক সচ্ছলরা

আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬