ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 73
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(নাটোর) প্রতিনিধি: ইব্রাহীম আলী।

অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ৫ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাসসহ উপকারভোগী কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় মোট ৫ হাজার ৮৭০ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার দেওয়া হচ্ছে। এছাড়া ৮২০ জন কৃষককে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫০ জন কৃষককে লেবুর চারা বিতরণ করা হবে।তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬টি ফার্মার স্কুলেও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা

আপডেট সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬