ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 42
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান, শিক্ষা উপকরণ, কৃষি যন্ত্রপাতি এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. হাসিনা আফরোজ।

জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার এবং কৃষকদের মাঝে আধুনিক স্প্রেয়ার মেশিন দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের, হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কার্যক্রম ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির সূচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা

আপডেট সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬