ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

উত্তেজিত হয়ে ঘুসি মেরে ভেঙে ফেলেন বিমানের ১১ লাখ টাকার একটি মনিটর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 137

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লন্ডন থেকে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান অবতরণের আগে সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের ভেতরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের আগে শওকত আলী নামে এক যাত্রী উত্তেজিত হয়ে ঘুসি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন। এছাড়াও তিনি বিমানের অন্যান্য কিছু জিনিসও ক্ষতিগ্রস্ত করেন।
কর্তৃপক্ষ জানায়, ভাঙা মনিটরটির মূল্য প্রায় ১১ লাখ টাকা। পরে বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ মো. শওকত আলীকে আটক করে বিমানবাহিনীর জিম্মায় দেন। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “যাত্রীটি বিমানের ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন এবং মনিটরসহ বিভিন্ন জিনিসের ক্ষতি করেছেন। ক্ষতিপূরণ দিতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র জানায়, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা গেলে যাত্রীকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষতিপূরণ না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তেজিত হয়ে ঘুসি মেরে ভেঙে ফেলেন বিমানের ১১ লাখ টাকার একটি মনিটর

আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫