ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

এবার আরও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 353
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নামের মধ্যে রয়েছে, নাটোর সদরে বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম পরিবর্তন করে নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ এবং মেহেরপুর সদর মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ। ভোলা সদর বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ এবং নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয় রাখা হয়েছে।

চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ফের নামকরণ করা হয়েছে।

এছাড়া মনপুরার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদর আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ এবং পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার, আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার আরও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার আরও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো

আপডেট সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫