ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চ্যাটজিপিটি-তে চালু হতে যাচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 307
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিশ্বজুড়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-তে চালু হতে যাচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মঙ্গলবার এক্স-এ এক পোস্টে বলেন, সামনের সংস্করণগুলোতে চ্যাটজিপিটি আরও মানবসদৃশ আচরণ করতে পারবে—‘তবে কেবল তখনই, যখন ব্যবহারকারীরা নিজেরা তা চাইবেন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অল্টম্যানের এই ঘোষণাকে অনেকে ইলন মাস্কের এক্সএআই প্ল্যাটফর্ম গ্রোকের সাম্প্রতিক পদক্ষেপের অনুকরণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি যেখানে দুইটি যৌনবিষয়ক চ্যাটবট চালু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ওপেনএআইকে আরও বেশি পেইড সাবস্ক্রাইবার আকৃষ্ট করতে সাহায্য করবে। 

ওপেনএআই বিষয়টি নিয়ে বিবিসির সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করার পর এই ঘোষণা এসেছে।

১৬ বছর বয়সী অ্যাডাম রেইন আত্মহত্যা করার আগে চ্যাটজিপিটির সঙ্গে তার মানসিক কষ্টের কথা ভাগাভাগি করেছিলেন—এমন কথোপকথনের নথিও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তার বাবা-মা অভিযোগ করেন, চ্যাটজিপিটির প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং তাদের ছেলে এ কারণে ক্ষতির মুখে পড়েছে।
অল্টম্যান এ বিষয়ে বলেন, ‘আমরা আগেই চ্যাটজিপিটিকে বেশ সীমাবদ্ধ রেখেছিলাম, যাতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কমানো যায়। এখন আমাদের হাতে এমন প্রযুক্তি এসেছে, যা ঝুঁকি হ্রাস করে ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতাকে আরও বাস্তব ও নিরাপদ করতে পারে।’

অল্টম্যান জানান, ডিসেম্বর থেকে ‘প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের তাদের মতো করেই’ বিবেচনা করা হবে।

নতুন নীতি অনুযায়ী, যাচাইকৃত প্রাপ্তবয়স্কদের জন্য ইরোটিক (যৌন বিষয়ক) কনটেন্টের সুযোগ দেওয়া হবে। 

তবে কনটেন্ট ফিল্টার ও বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। আইনজীবী জেনি কিম বলেন, ‘ওপেনএআই কিভাবে নিশ্চিত করবে যে শিশুরা এসব প্রাপ্তবয়স্ক কনটেন্টে প্রবেশ করতে পারবে না ? তারা তো ব্যবহারকারীদের গিনিপিগের মতো ব্যবহার করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এখনো জানি না তাদের বয়স যাচাই ব্যবস্থা আদৌ কার্যকর হবে কি না।

এর আগে, এপ্রিল মাসে টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকেও গ্রাফিক ইরোটিকা তৈরি করা সম্ভব হয়েছিল। ওপেনএআই তখন জানিয়েছিল, তারা দ্রুত সেই সমস্যা সমাধানে কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ইতোমধ্যে শিশুরা কিভাবে এআই চ্যাটবটের মাধ্যমে প্রভাবিত হচ্ছে তা নিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে টিউলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রব লালকা বলেন, ‘ওপেনএআই দ্রুত ব্যবহারকারী অর্জন করেছে। এখন তারা সেই প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চাইছে। তবে যত বড় হোক, ওপেনএআই এখনো লাভজনক হয়নি। তাই বাজারে টিকে থাকতে তাদের নতুন পথ খুঁজতেই হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যাটজিপিটি-তে চালু হতে যাচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট

আপডেট সময় : ০৭:০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫