ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয় : নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 150
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।’

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণিপেশা মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।’

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা।

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব, রিয়াজ মোরশেদ, আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয় : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫