ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন: ইশরাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 300

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 অপবাদ দিয়ে মানুষের কাছে ভুল বুঝানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘গেল এপ্রিল মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ মামলার রায় ঘোষণার পর, অন্তর্বর্তীকালীন সরকার আদালতের আদেশ অমান্য করে হাসিনা আমলের ধারা অনুসরণে স্পষ্ট আদালত অবমাননা করেছিল। সেই থেকে ঢাকা দক্ষিণের ভোটাররা রাজপথে নেমে আসে এবং টানা এক মাসের অধিক সময় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে।
যারা ভেবেছিল এই রায়ের ফলে তাদের দুর্নীতি ও অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, তারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ রটিয়েছে। দাবি করেছে, আমরা কেবল মেয়র পদ ও ক্ষমতার জন্য আন্দোলন করছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আওয়ামীপন্থি মিডিয়ার দৌরাত্ম্যকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।
আজ পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি—যারা এই মিথ্যা অপবাদের কারণে আমাকে ভুল বুঝেছে, আল্লাহ যেন তাদের ভুল ভাঙিয়ে দেন। মিথ্যাবাদিদের অপপ্রচারের আড়াল ভেদ করে তারা যেন আমার মনের নিয়তকে বুঝতে সক্ষম হন। মহান আল্লাহ নিশ্চয়ই আমার অন্তরের নিয়ত সম্পর্কে অবগত আছেন ।
একইসাথে আরও প্রার্থনা করেছি—আমাদের দলের ভেতরে যে ক’জনের মন কলুষিত ও ঈর্ষায় জর্জরিত, আল্লাহ যেন তাদের অন্তরের সত্যকে জনগণের কাছে উন্মোচন করে দেন।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করার শপথ কোনোদিন ভাঙবো না ইনশাল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন: ইশরাক

আপডেট সময় : ০৪:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫