ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’
রাজনীতি

মির্জা আব্বাসের খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “উনাকে (মির্জা আব্বাস) হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে।” মির্জা আব্বাসের সুচিকিৎসা নিশ্চিতে ইতোমধ্যে দেশের জ্যেষ্ঠ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন— অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ এবং অধ্যাপক জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের বৈঠক চলাকালে অনলাইনে যুক্ত থাকছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দেশের বাইরে নেওয়ারও সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। অধ্যাপক জাহিদ হোসেন জানান, “উনাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত আছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।” এর আগে, গতকাল রাতে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তারা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার সহধর্মিণী ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সমাজকল্যাণ মন্ত্রীও বলেন,

যা কোনোভাবেই প্রত্যাশিত নয়: এনসিপি

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  মঙ্গলবার (১১ মার্চ) দলের শিক্ষা ও গবেষণা

আবদুর রহিমের জানাজায় ইমামতি করেন ডা. শফিকুর রহমান

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগে সদস্য (রুকন), বিশিষ্ট

ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি নেতা মির্জা আব্বাসকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফ্যাসিস্টদের বিচার এই মাটিতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

একাত্তরের প্রতিটি বাঁক আমাদের জন্য স্মরণের: সর্বমিত্র চাকমা

একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়

এমপিদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং

এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে (বিএফআইইউ)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি অভিযোগের ভিত্তিতে দেশের তফসিলি ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে তার ব্যক্তিগত হিসাবসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছি।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে সোমবার বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ও সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে সংস্থাটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দায়েরের তথ্য সামনে আসে। অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ায় একটি পক্ষ মব তৈরি করে দুদকে অভিযোগ করেছে।” তিনি আরও বলেন, “দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এনসিপির উত্থান এবং বিভিন্ন ইস্যুতে দলটির সক্রিয় অবস্থানের প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আলোচনা ও ইফতার সম্পন্ন

মুসলিম বিশ্বের চলমান সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক এক আলোচনা ও ইফতারের আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। ২ মার্চ