ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ ভোটারদের নিয়ে আশাবাদী জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৮৯ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রাজনীতির মাঠ এখন গরম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন—আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটাররাই হবে মূল শক্তি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় পাওয়ায় জামায়াত ইসলামীর নেতারা আত্মবিশ্বাসী যে, তরুণ ভোটাররাই জাতীয় নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলবে।

তারা মনে করেন, তরুণরা শুধু নিজেরাই নয়—বরং পরিবারের অন্যান্য ভোটারকেও প্রভাবিত করবে ভোটের ক্ষেত্রে। এতে জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এদিকে সামনে রাকসু ও চাকসু নির্বাচন ঘিরেও চলছে ব্যাপক আলোচনা। জামায়াত আশাবাদী, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সাফল্য তাদের জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তথ্য বলছে—দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটির বেশি। এর মধ্যে চার কোটি ভোটার তরুণ, যাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এদের প্রায় ৩০ শতাংশই আগামী নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসও আশা প্রকাশ করেছেন, তরুণরা শতভাগ উপস্থিত থেকে ভোট দিয়ে গণতান্ত্রিক ঐতিহ্য গড়ে তুলবে। এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তরুণ ভোটারদের নিয়ে আশাবাদী জামায়াত

আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫