ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

কালোকে কালো আর সাদাকে সাদা বলার পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে : মুফতি মনির হোসাইন কাসেমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 236

ছবি : দেশবর্ণ

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষায় আমূল সংস্কার ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ মুফতি মনির হোসাইন কাসেমী

মুফতি মনির হোসাইন কাসেমী— দেশের শীর্ষস্থানীয় আলেম, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেছেন।

তিনি বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে প্রকৃত গণতন্ত্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ১৮ থেকে ৩৫ বছরের তরুণরা কখনোই ভোট দেওয়ার সুযোগ পাননি— যা গণতান্ত্রিক চর্চার জন্য এক বড় হুমকি। বাংলাদেশকে এগিয়ে নিতে দক্ষ গণতন্ত্র ও সুযোগ্য প্রশাসন অত্যাবশ্যক বলে মনে করেন তিনি।

গনতন্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মুফতি মনির হোসাইন কাসেমী তরুণ প্রজন্মের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রশংসা করেন। তিনি আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ কামনা করেন।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন— সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণে কাজ করবেন তিনি।

মুফতি মনির হোসাইন কাসেমীর মতে— কালোকে কালো আর সাদাকে সাদা বলার পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালোকে কালো আর সাদাকে সাদা বলার পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে : মুফতি মনির হোসাইন কাসেমী

আপডেট সময় : ০১:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫