ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

টানা দুই দিন ধরে নিজের মৃত বাচ্চার পাশে অবস্থান করছে মা হাতিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 127
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাঙামাটির বরুণছড়ি এলাকায় এক আবেগঘন ও হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দিয়েছে এক মা হাতি।  নিজের মৃত বাচ্চা হাতিরে পাশে টানা দুই দিন ধরে অবস্থান করছে মা হাতিটি। বন বিভাগের উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও  হাতিটি সন্তানের দেহের পাশ ছাড়ছে না, বরং উদ্বেগে ও শোকে চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
বন বিভাগ জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) সকালে পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় ছোট্ট হাতটি পিছলে কাপ্তাই হ্রদে পড়ে যায়। কিছুক্ষণ পর বাছুরটির মৃত্যু হয়। পরে বন বিভাগের সদস্যরা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করলে মা হাতিটি বাধা সৃষ্টি করে এবং কাছাকাছি অবস্থান নিতে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাতিটি এলাকায় “গোলাপী হাতি” নামে পরিচিত ছিল। প্রায় ৮ থেকে ১০ মাস বয়সী এই বাছুরটি সম্প্রতি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বাছুরটির মৃত্যুর পর থেকে মা হাতি বারবার শুঁড় দিয়ে মৃত সন্তানের দেহে ছোঁয়া দিচ্ছিল, যেন তাকে জাগানোর চেষ্টা করছে।
ঘটনার পর বন বিভাগের পশুচিকিৎসা দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত হাতিটটি মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাঙামাটি বন বিভাগের এক কর্মকর্তা জানান, আমরা মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছি, তবে মা হাতিটি খুবই সজাগ ও সংবেদনশীল আচরণ করছে। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ চলছে।
বর্তমানে মা হাতি ও তার পাল বরুণছড়ি এলাকার কাছাকাছি অবস্থান করছে। বন বিভাগ স্থানীয়দের ওই এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে হাতিরা আরও উত্তেজিত না হয়।
স্থানীয় এক পরিবেশকর্মী বলেন, এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়— মায়ের ভালোবাসা শুধু মানুষের নয়, প্রাণীদের মধ্যেও সমানভাবে প্রবল। এই মা হাতির আচরণ প্রকৃতির গভীর মানবিকতার এক নীরব সাক্ষী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা দুই দিন ধরে নিজের মৃত বাচ্চার পাশে অবস্থান করছে মা হাতিটি

আপডেট সময় : ১২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫