ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঢাকায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 163
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও সেবার চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে ঢাকায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা ।

ইউএনএফপিএ বাংলাদেশ এর সহায়তায় ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে সারা দেশের বিভাগীয় শহরগুলো ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা জেলাগুলোতে ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল বাতেন, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা ও সঞ্চালনা করেন মোঃ সেলিম মিয়া, উপপরিচালক (প্রোগ্রাম), সিরাক-বাংলাদেশ। বিচারক প্যানেলে ছিলেন এস এম সৈকত, নির্বাহী পরিচালক, সিরাক-বাংলাদেশ, ও ডা. সরকার ফারহানা কবির, উপ-সিভিল সার্জন, ঢাকা, এবং জাসমিন আখতার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং মোঃ ইমরান হোসেন, উপপরিচালক (ফাইন্যান্স ও অ্যাডমিন), সিরাক-বাংলাদেশ।।

সভাপতি বক্তব্যে ঢাকা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন বাংলাদেশের উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, তরুণদের সবসময় সচেতন থাকতে হবে যেন তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বয়ঃসন্ধিকাল সম্পর্কিত ভুল তথ্যের প্রচার থেকে বিরত থাকে। এরপর তিনি অংশগ্রহণকারীদের সৃজনশীল চিত্রগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন এবং তাদের চিন্তা ও অনুভূতির প্রশংসা করেন । এই প্রতিযোগিতা তরুণ অংশগ্রহণকারীদের জন্য একটি সৃজনশীল মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা শিল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও অধিকার—এই তিনটি বিষয়ের আন্তঃসম্পর্ক ও প্রভাবকে ফুটিয়ে তুলেছে। স্কুল ও কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী তাদের শিল্পকর্মে পরিবেশগত চ্যালেঞ্জ, মানবজীবনের সংকট ও সহনশীলতার গল্প তুলে ধরেছে।

বিচারক ও বিশেষ অতিথিবৃন্দ তরুণদের জলবায়ু পদক্ষেপ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়, যাদের সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও অনুপ্রেরণামূলক শিল্পকর্ম প্রশংসিত হয়। উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন শাহিনা ইয়াসমিন, প্রোগ্রাম লিড, সিরাক-বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়াত তাসনিম, পিএমইএল অফিসার; ফরুক আহমেদ, অ্যাসোসিয়েট ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার; মোঃ এনামুল হক, কমিউনিকেশন অফিসার এবং জান্নাত জলাল নাভা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, সিরাক-বাংলাদেশ। তাদের উপস্থিতি ও দিকনির্দেশনা তরুণদের মাঝে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে।

এই উদ্যোগের মাধ্যমে ইউথ ক্যাটালিস্ট প্রকল্প তরুণদেরকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলছে, যাতে তারা সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেট সময় : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫