ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ধানের শীষ প্রতীক জয়যুক্ত হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 120
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, ইলিয়াস আলী গুম হয়েছেন। তিনি জীবিত না মৃত কেউ জানে না। এসব গুম ও খুনের বিচার করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভারইল ছফির উদ্দিন বিদ্যালয় সংলগ্ন মাঠে বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারে শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়া ঘর ছাড়া হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গুম, খুন হয়েছেন।

তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচির আলোকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ঐক্যের সামনে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জয় হবে ঐক্যবদ্ধ জনগণের, ষড়যন্ত্রকারীদের নয়। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, করবেও না। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

স্মরণসভা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক নাদিমুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন জালালের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, অ্যাডভোকেট আল ফাতাহ খান, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম মোহন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধানের শীষ প্রতীক জয়যুক্ত হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ০৪:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫