ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

কারা এখন চাঁদা নিচ্ছে : নুরুল হক নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 254

নুরুল হক নুর

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব—তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কি অবস্থান নেবে।এই সব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।

শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজন ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত।

তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে। 

২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, আমরা যেই রক্ত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দিয়েছি আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি।

কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারা এখন চাঁদা নিচ্ছে : নুরুল হক নুর

আপডেট সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫