ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আগামীর বাংলাদেশ গঠনে সব খাতে জবাবদিহি অপরিহার্য: আমীর খসরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 392
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল। এর ফলে আর্থিক খাতের বর্তমান করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যাংকিং সেক্টরে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, তারা লাভবান হয়েছেন, কিন্তু সাধারণ কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইন্স্যুরেন্স খাতের অনিয়মের বিষয়েও খসরু মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অন্তত ২০টি ইন্স্যুরেন্স কোম্পানি তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। যারা লুটপাট করেছে, তাদের কার্যক্রম আজও অনিয়ন্ত্রিত। ভবিষ্যতে আমরা ক্ষমতায় এলে এমন অনিয়ম চলতে দেব না। এই খাতে বড় ধরনের সংস্কার অপরিহার্য। তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজন ছিল কি? পূর্ববর্তী সরকার দলীয় বিবেচনায় অনেক কোম্পানিকে অনুমোদন দিয়েছে। ব্যাংক-বীমা খাতকে দলীয়ভাবে পরিচালনা করলে দেশের অর্থনীতি টিকে থাকতে পারে না। খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক খাত থেকে দলীয়করণ দূর করা হবে, বড় সংস্কার আনা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের উন্নয়ন ও আগামীর বাংলাদেশ গড়ার জন্য সব সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামীর বাংলাদেশ গঠনে সব খাতে জবাবদিহি অপরিহার্য: আমীর খসরু

আপডেট সময় : ১০:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫